ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আফ্রিকার মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ১৭ জনের প্রাণহানি

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৬০ জন। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী এলাকায় নৌকাডুবির পর হতাহতের ঘটনাটি ঘটে।


মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার (২১ ডিসেম্বর) করা প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।


আফ্রিকান দেশটির বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় সেখানে মোট ১৩০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ৪৫ জনকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের সন্ধানে স্থানীয় স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ চলছে।


তিনি আরও জানান, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো ভেসেল হিসেবে বা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো। যদিও সোমবার সেটি অবৈধভাবে যাত্রী নিয়েছিল।


এএফপির প্রতিবেদক বলছেন, নৌকাডুবির ঘটনার পর উপকূলবর্তী এলাকায় এরই মধ্যে সশস্ত্র পুলিশ পাঠানো হয়েছে। এবার ঘটনাটির বিস্তর তদন্তকাজ শুরু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑